গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Murshidabad জঙ্গিপুরের বিধায়কের অফিসে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্তারক্তি

    জঙ্গিপুরের বিধায়কের অফিসে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্তারক্তি

    0
    314
    ছবি সৌজন্যে : নিজস্ব
    জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের অফিসে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে ধুন্ধুমার। জানা গিয়েছে একটি জায়গা রেকর্ড করা নিয়ে রঘুনাথগঞ্জে দফরপুর পঞ্চায়েতের তৃণমূল প্রধান মঞ্জর আলির দলবলের সঙ্গে রানিনগরের অঞ্চল সভাপতি খইরুল ইসলামের অনুগামীদের মধ্যে বিবাদ চলছিল।
    তারই মীমাংশায় শুক্রবার জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের অফিসে মিটিং চলছিল। অভিযোগ সেখানেই দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা এরপর হাতাহাতিতে পৌঁছয়। লাঠি, রড নিয়ে একে অপরের ওপর ঝাপিয়ে পড়ে।
    সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।