
তোলাবাজির টাকা না পেয়ে পান বিক্রেতাকে খুনের অভিযোগে ২ ব্যক্তিকে আমৃত্য কারাবাসের সাজা দিয়েছে রানাঘাট মহকুমা আদালত।
২০১৫-র ২৮ ফেব্রুয়ারি শান্তিপুরের পান বিক্রেতা দিলীপ বিশ্বাসের থেকে তোলাবাজির টাকা না পেয়ে মাথায় গুলি করে খুন করে দুষ্কৃতী নয়ন সরকার ও তার সহযোগী নির্মল দেবনাথ। সেই ঘটনায় মৃতের পরিবারের তরফে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়। খুনের ঘটনায় ২৮ জনের সাক্ষীগ্রহণ করা হয়।
সেই মামলায় ১০ বছর পর বুধবার দুই অভিযুক্ত নয়ন সরকার ও নির্মল দেবনাথকে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার তাঁদের আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছেন এডিজি রানাঘাট সৌমেন গুপ্ত।








