গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata উল্টোরথের মধ্যেই সব বাড়িতে দিঘার জগন্নাথের প্রসাদ

    উল্টোরথের মধ্যেই সব বাড়িতে দিঘার জগন্নাথের প্রসাদ

    0
    92
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে অভিযোগ তোলার দিনেই উল্টো মধ্যে সব বাড়িতে দিঘার জগন্নাথদেবের প্রসাদ পৌঁছে যাবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন।
    সাংবাদিক বৈঠক করে ইন্দ্রনীল সেন জানিয়েছেন দিঘার জগন্নাথদেবের মহাপ্রসাদ মানুষের কাছে পৌঁছনোর জন্য ২৭ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সময়সীমা নির্ধাণ করা হয়েছে। অর্থাৎ রথযাত্রার শুরু থেকে উল্টোরথের মধ্যে মহাপ্রসাদ রাজ্যের প্রায় ১১ কোটি মানুষের কাছে পৌঁছে যাবে বলে জানিয়েছেন ইন্দ্রনীল সেন। ঠিক যেভাবে দুর্গাপুজোর বিজয়া কালীপুজো পর্যন্ত চলে।
    একইসঙ্গে শুভেন্দু অধিকারীর মন্তব্যেরও পাল্টা আক্রমণ করে ইন্দ্রনীল সেন বলেছেন রাজ্যকে বদনাম করতেই এধরণের মন্তব্য করা হয়েছে।