গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata কেন্দ্রীয় সরকারি কর্তাকে ডিজিটাল অ্যারেস্ট, গ্রেফতার ৮

    কেন্দ্রীয় সরকারি কর্তাকে ডিজিটাল অ্যারেস্ট, গ্রেফতার ৮

    0
    124
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কলকাতায় ডিজিটাল অ্যারেস্ট হয়েছেন কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ কর্তা। অভিযোগ সিবিআই পরিচয় দিয়ে অভিযুক্তরা তাঁকে পার্ক স্ট্রিটের এক হোটেলে আটকে রাখেন।
    এরপর ইন্ডিয়ান ব্যুরো অফ স্ট্যান্ডার্ডসের ডেপুটি ডিরেক্টর শৌভিক শিকদারের কাছ থেকে ২৫ লাখ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। তদন্তে নেমে হাওড়া এবং নিউটাউন থেকে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে ২৩ মে পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেছিলেন তেঁতুলতলার বাসিন্দা শৌভিক শিকদার। তাঁর অভিযোগ ছিল ২২ মে তাকে মোবাইলে সিবিআই পরিচয় দিয়ে কয়েকজন ফোন করেন। এরপর শৌভিকের নামে একটি পার্সেলে মাদক রয়েছে বলে দাবি করেন। সেই কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে বলেন। শৌভিক সিকদারের অভিযোগ এই কথা বলে পার্ক স্ট্রিটের একটি হোটেলে তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করে রাখেন অভিযুক্তরা। সেই সময়ই তাঁকে অনলাইনের মাধ্যমে ২৫ লাখ টাকা দিতে বাধ্য করেন।
    দফায় দফায় সেই লেনদেন চলে। এরপরেই তদন্তে নেমে ডিটাউনের ইকোপার্ক থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। হাওড়ার গোলাবাড়ি থেকেও আরও ৫ জনকে গ্রেফতার করা হয়।