
সাধারণতঃ সারাদিন কাজের পর ক্লান্ত লাগা স্বাভাবিক। তবে রাতে ভালোভাবে ঘুমিয়েও যদি সকালে ঘুম ভাঙার পর থেকেই দুর্বলতা, উদ্যমহীনতা বা ঝিমুনি অনুভব হয়, তবে সেটি দুশ্চিন্তার কারণ হতে পারে।
এ ধরনের স্থায়ী ক্লান্তির পেছনে অনেক সময় পুষ্টির অভাব,বিশেষ করে ভিটামিন ও খনিজের ঘাটতি দায়ী থাকে। সঠিক খাবার বেছে নিয়ে সহজেই এই সমস্যা কমানো যায়।এমন কিছু খাবার, যা ক্লান্তি দূর করে শরীরকে কর্মক্ষম রাখে।যেমন,ওটসে আছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ফাইবার ও বি-ভিটামিন, যা দীর্ঘক্ষণ শক্তি জোগায়।এদিকে,কলা ভিটামিন বি-৬, ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামে সমৃদ্ধ। এটি দ্রুত এনার্জি দেয় এবং কর্মক্ষমতা বাড়ায়ওদিকে,ভেজানো কাঠবাদাম ও আখরোটে থাকে স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন ও ম্যাগনেশিয়াম, যা শক্তি উৎপাদনে সাহায্য করে।এর বাইরে পালং শাকসহ নানা শাকে আছে আয়রন, ভিটামিন সি ও ম্যাগনেশিয়াম। রক্তস্বল্পতা থেকে আসা ক্লান্তি দূর করতে কার্যকর।অন্যদিকে,ডিম বি-ভিটামিন ও কোলিনের চমৎকার উৎস।যা মস্তিষ্কের কার্যক্ষমতা ও শক্তি বজায় রাখতে সাহায্য করে।
সেই সঙ্গে রাঙা আলু,এতে আছে ফাইবার, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ভিটামিন এ ও পটাশিয়াম, যা দীর্ঘক্ষণ শক্তিজোগায়।চিয়া বীজে রয়েছে ফাইবার, প্রোটিন ও ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড, যা শরীর আর্দ্র রাখে ও ক্লান্ত হতে দেয় না।
