গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International মধ্যপ্রাচ্যে পালিত পবিত্র ইদ-উল-আযহা

    মধ্যপ্রাচ্যে পালিত পবিত্র ইদ-উল-আযহা

    0
    79
    ছবি সৌজন্যে : এক্স
    মধ্যপ্রাচ্য জুড়ে পালিত হয়েছে ত্যাগের উৎসব পবিত্র ইদ-উল-আযহা। ইদ উদযাপন করেছে সৌদি আরবের সর্বস্তরের মানুষ। মক্কা-মদিনায় সকাল থেকেই বিভিন্ন মসজিদে ইদের বিশেষ নমাজ পড়তে দেখা গিয়েছে হাজার হাজার মানুষকে। 
    সৌদি আরবের সঙ্গেই সংযুক্ত আরব আমিরশাহি, বাহরাইন, কাতার, কুয়েত, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক, জর্ডান, মিশর, আলজেরিয়া, সিরিয়া, তিউনিশিয়া, সুদান, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডের নাগরিকরা ইদের আনন্দে মেতেছেন।
    নমাজের পর একে ওপরের সঙ্গে আলিঙ্গন করে ইদের শুভেচ্ছা বিনিময় করেছেন। নামাজ আদায় শেষে সৃষ্টিকর্তার নামে পশু কোরবানি দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে কেরল ও বাংলাদেশের বেশ  উপজেলায় ইদ পালিত হয়েছে। ইয়েমেন থেকে সিরিয়া ইদের জন্য তৈরি হয়েছে ঐতিহ্যবাহী মিষ্টি। তার সঙ্গে রয়েছে খাওয়া দাওয়ার বিশেষ আয়োজন। লিবিয়ার ঘোড়সওয়ারা ইদের দিনে পরেছিলেন আলাদা ধরনের পোশাক।