
গত এক দশকে ভারতে দারিদ্রসীমা থেকে বেরিয়ে এসেছেন প্রায় ২৭ কোটির বেশি মানুষ। বিশ্বব্যাঙ্কের নয়া রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ২০১১-১২ সালে যেখানে দেশে দারিদ্রসীমার নিচে ছিলেন ৩৪ কোটি ৪৪ লক্ষ ৭০ হাজার মানুষ। ২০২২-২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ৭ কোটি ৫২ লক্ষ ৪০ হাজার।
রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ২০১১-১২ সালে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ- এই পাঁচ রাজ্যের মানুষই মোট দরিদ্রের ৬৫ শতাংশ ছিলেন। ২০২২-২৩ সালে তা দুই-তৃতীয়াংশ হ্রাস পেয়েছে। বিশ্ব ব্যাঙ্ক এই রিপোর্ট তৈরির ক্ষেত্রে ২০২১ সালের হিসেবে দৈনিক ৩ ডলারকে আন্তর্জাতিক দারিদ্ররেখা হিসেবে এই রিপোর্ট তৈরি করেছে।
দেখা যাচ্ছে, গ্রামে দারিদ্ররেখার নিচে যেখানে আগে ছিল ১৮.৪ শতাংশ, তা এখন ২.৮ শতাংশ। সেখানে গত ১১ বছরে শহরের দারিদ্রসীমার নিচে থাকা মানুষের শতকরা হার ১০.৭ শতাংশ থেকে নেমে মাত্র ১.১ শতাংশে দাঁড়িয়েছে।
