গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International পহেলগাঁও : নিন্দায় চিন, ভারতের পাশে ইরানও 

    পহেলগাঁও : নিন্দায় চিন, ভারতের পাশে ইরানও 

    0
    109
    ছবি সৌজন্যে : এক্স

    পহেলগাঁও হামলার প্রতিবাদ জানিয়ে ও সন্ত্রাস দমনে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে ব্রিকস সংসদীয় ফোরাম। এক যৌথ বিবৃতি দিয়ে সন্ত্রাস দমনে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে ফোরামের সদস্য সমস্ত দেশ। যার মধ্যে রয়েছে চিন এবং ইরানও।

    ব্রাজিলের ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত ১১ তম ব্রিকস পার্লামেন্টারিতে অংশ নিয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, চিন, দক্ষিণ আফ্রিকা, ইরান, সংযুক্ত আরব আমিরশাহি, মিশর, ইথিওপিয়া এবং ইন্দোনেশিয়া। সেই অনুষ্ঠানেই লোকসভার স্পিকার ওম বিড়লার সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

    সেখানেই পহেলগাঁও হামলার প্রতিবাদ জানানো হয়। এদিকে ২০২৬ সালে ভারতে অনুষ্ঠিত হতে চলা ১২ তম ব্রিকস সংসদীয় ফোরামের জন্য ওম বিড়লাকে সভাপতি নির্বাচন করা হয়েছে।