দেশে ৫ হাজারের গণ্ডি পেরোল কোভিড, আতঙ্ক 

0
114
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ফের দেশে চোখ রাঙাচ্ছে করোনার সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে শেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে সক্রিয় সংক্রমণের সংখ্যা এই মুহূর্তে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৫৫। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬৪ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। মৃতদের মধ্যে কেরলে বাসিন্দা ২ জন, পাঞ্জাব ও কর্ণাটকের ১ জন। সর্বাধিক সংক্রমণ দেখা দিয়েছে কেরলে।
যেখানে একদিনে ১২৭ জন নতুন কোভিড পজিটিভ হয়েছেন। তার পরে রয়েছে গুজরাট ১০২, পশ্চিমবঙ্গ ২৬ ও দিল্লি ৭৩। এই চারটি রাজ্য মিলেই সারা দেশের সিংহভাগ সংক্রমণ হয়েছে। মহারাষ্ট্রে একদিনে নতুন সংক্রমণ ২৯। জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রাজ্যটিতে মোট ১ হাজার ২৭৬ জন আক্রান্ত হয়েছেন এবং এদিন আরও ১ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮।
সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে পুণে ৪৪ ও মুম্বইয়ে ৩৭। মীরা-ভায়ান্দার ও পানভেলেও ৭ জন করে আক্রান্ত। দিল্লিতে একদিনে ৭৩ জন আক্রান্ত হলেও নতুন কোনও মৃত্যু হয়নি। মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা এখন ৬৬৫। জানুয়ারি থেকে এখনও পর্যন্ত দিল্লিতে ৭ জনের মৃত্যু হয়েছে।