গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National অন্ধ্রপ্রদেশে ন’ঘন্টার বদলে দিনে ১০ ঘন্টা ডিউটি!

    অন্ধ্রপ্রদেশে ন’ঘন্টার বদলে দিনে ১০ ঘন্টা ডিউটি!

    0
    107
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    এবার থেকে অন্ধ্রপ্রদেশের কর্মচারী দিনে ৯ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা করে কাজ করতে হবে। মহিলাদের কাজে নিয়মেও বদল আনা হয়েছে। অন্ধ্রপ্রদেশের তথ্য ও জনসংযোগমন্ত্রী কে পার্থসারথি জানিয়েছেন, আগে পাঁচ ঘন্টা কাজের পর এক খন্টা বিশ্রাম পেতেন কর্মচারীরা।
    সেই সময়সীমাও বাড়িয়ে ছ ঘন্টা করে দেওয়া হয়েছে। শ্রম আইন অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের কর্মচারী ৭৫ ঘন্টার বেশি ওভারটাইম করতে পারতেন। সেই সময়সীমা বাড়িয়ে এখন ১৪৪ ঘণ্টা করে দিয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে রাজ্য সরকারের যুক্তি সে রাজ্যে বিনিয়োগকারীরা বিনিয়োগে আরও সক্রিয় হবেন।
    অন্যদিকে, মহিলাদের কাজের নিয়মেও বদল আনা হয়েছে। এতদিন ওই রাজ্যে রাতের ডিউটি করতে পারতেন না মহিলারা। এবার থেকে রাতে কাজ করার সুযোগ পাবেন তাঁরা। তাঁদের প্রয়োজনীয় নিরাপত্তার বন্দোবস্তও করবে সরকার।