গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International প্রতিশোধ নেবেন পুতিন, ট্রাম্পের হুঁশিয়ারি

    প্রতিশোধ নেবেন পুতিন, ট্রাম্পের হুঁশিয়ারি

    0
    72
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার জবাবে প্রতিশোধমূলক পদক্ষেপ নেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনটাই জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপের পর তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন।প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, পুতিন খুব জোর দিয়েই বলেছেন, রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেন যে হামলা চালিয়েছে, তার জবাব দিতে হবে।

    খবর,পুতিনের সঙ্গে এক ঘণ্টার বেশি সময় ধরে টেলিফোন আলাপের পর ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য সামনে আসে।তবে রুশ কর্তারা এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করেননি, যদিও মস্কোর পক্ষ থেকে আগে বলা হয়েছিল, ইউক্রেনের হামলার প্রতিক্রিয়ার ক্ষেত্রে,সামরিক পদক্ষেপও বিবেচনায় রয়েছে। ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, এই আলোচনার ফলে তাৎক্ষণিকভাবে রাশিয়া-ইউক্রেন শান্তি প্রতিষ্ঠা হবে না।

    এদিকে রাশিয়ার বার্তাসংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, ফোনালাপে প্রেসিডেন্ট পুতিন অভিযোগ করেছেন, ইউক্রেন শান্তি আলোচনা বাধাগ্রস্ত করছে এবং কিয়েভের সরকার এখন সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে।বলা হচ্ছে,দুই নেতা দেশদুটির মধ্যে সহযোগিতা পুনরুদ্ধারের সম্ভাবনাও আলোচনা করেছেন।এমনকি দু’ দেশে সম্পর্কে বিশাল সম্ভাবনাময় বলেও বর্ণনা করেন তারা।