গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International নরকের চেয়েও খারাপ অবস্থা গাজার: রেড ক্রস

    নরকের চেয়েও খারাপ অবস্থা গাজার: রেড ক্রস

    0
    121
    ছবি সৌজন্যে : এক্স

    গাজার অবস্থা নরকের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস ,আইসিআরসি-এর প্রেসিডেন্ট মিরিয়ানা স্পোলয়ারিচ।জেনেভায় তিনি বলেছেন, মানবিকতা ব্যর্থ হচ্ছে। রাষ্ট্রগুলো যুদ্ধ বন্ধ করতে,প্যালেস্টাইনের দুর্ভোগের অবসান করতে এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে যথেষ্ট কিছু করছে না।

    তিনি বলেছেন,প্যালেস্টাইনিদের মানবিক মর্যাদা হরণ করা হয়েছে এবং মানবিক কার্যক্রম বিষয়ক আন্তর্জাতিক আইনগুলোকে অগ্রাহ্য করা হচ্ছে। উল্লেখ্য,আইসিআরসি এমন একটি আন্তর্জাতিক সংগঠন যারা যুদ্ধ এলাকায় কার্যক্রম পরিচালনা করে। গাজায় তাদের ১৩০ জন কর্মী আছে, যাদের বেশিরভাগই প্যালেস্টাইনি।গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে সার্জিক্যাল হাসপাতাল পরিচালনা করে সংস্থাটি।

    সম্প্রতি এই হাসপাতালের কাছে ত্রাণ বিতরণ কেন্দ্রে হতাহতের ঘটনা ঘটেছে।আইসিআরসি সাধারণভাবে রেড ক্রস হিসেবে পরিচিত।তাদের জেনেভা কনভেনশনের তত্ত্বাবধায়ক মনে করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য এটি করা হয়েছে