গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata বেহালায় সদ্যজাতের দেহ উদ্ধার

    বেহালায় সদ্যজাতের দেহ উদ্ধার

    0
    79
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বেহালার পর্ণশ্রী থানা এলাকায় সদ্যজাতের দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকা সূত্রে জানা যাচ্ছে, রবিবার ভোরবেলায় পর্ণশ্রী থানার অন্তর্গত বাহাদুর পুকুরের ধারে একটি সদ্যজাতের দেহ পড়ে থাকতে দেখেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা।
    তাঁদের মুখে মুখে খবর ছড়িয়ে পড়ে এলাকার অন্যান্যদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পর্ণশ্রী থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে নিয়ে যায় বিদ্যাসাগর হাসপাতালে। তবে কে বা কারা শিশুটিকে ওখানে ফেলে চলে গিয়েছে সে বিষয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
    একইসঙ্গে সঙ্গে এলাকার সিসিটিভি ফুটেজ দেখেও কে বা কারা এর নেপথ্যে রয়েছে তা জানার চেষ্টা করছে।