গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home South 24 Pgs বাংলাদেশের নিউটন ভারতের কাকদ্বীপের ভোটার!   

    বাংলাদেশের নিউটন ভারতের কাকদ্বীপের ভোটার!   

    0
    233
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের মুখ নিউটন দাস কাকদ্বীপের ভোটার! সম্প্রতি এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। শুধু তাই নয়, নিউটন দাস নামে ওই বাংলাদেশি যুবকের সঙ্গে তৃণমূলের এক ছাত্রনেতার ছবি-ভিডিও সামনে এনেছে বিজেপি।
    দাবি করা হচ্ছে, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ভোটার তালিকায় নাম রয়েছে ওই বাংলাদেশি যুবকের। যদিও সে অভিযোগ খণ্ডন করেছেন সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি দেবাশিস দাস। তিনি বলেছেন, নামখানার একটি স্কুলে হস্টেলে থেকে পড়ত নিউটন। স্কুলে তাঁর সঙ্গেই পড়ত। সেই সূত্রেই বন্ধুত্ব ছিল। এর বেশি কিছু নয়। নিউটন একটা সময়ে কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের দাসপাড়ার থাকত বলে অভিযোগ উঠেছে।
    যদিও নিউটনের পুরো পরিবার বাংলাদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে। এই ঘটনায় কাকদ্বীপেরই বাসিন্দা নিউটনের দাদা তপন দাস জানিয়েছে, চার বছর হল ভাইয়ের সঙ্গে যোগাযোগ নেই।