গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Entertainment দেবচন্দ্রিমার বড় সিদ্ধান্ত

    দেবচন্দ্রিমার বড় সিদ্ধান্ত

    0
    153
    ছবি সৌজন্যে :ফেসবুক

    বড় সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর বিপুল প্রতিপত্তি। ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে তাঁর ফ্যান ফলোয়ার সংখ্যা প্রচুর।

    এই মাধ্যমেই দর্শকের সঙ্গে যোগাযোগ রাখেন দেবচন্দ্রিমা।অনেক বিজ্ঞাপনও করেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর রোজগারের আরও একটি মাধ্যম সোশ্যাল মিডিয়া। এ বার এই মাধ্যম থেকেই বিরতি নেওয়ার ঘোষণা করেছেন অভিনেত্রী। এদিকে দেবচন্দ্রিমার রিল ভিডিও, ঘুরতে যাওয়ার ভিডিও, প্রতি দিনের শুটিংয়ের নানা মুহূর্ত ইনস্টাগ্রামে দেখতে পান দর্শক।সেখানে ইনস্টাগ্রাম বা ফেসবুকের পাতায় কেন সক্রিয় না থাকার সিদ্ধান্ত নিয়েছেন দেবচন্দ্রিমা? সেই কারণও জানিয়েছেন অভিনেত্রী।ঈদ পর্যন্ত তিনি আর ইনস্টাগ্রাম বা ফেসবুক ঘাঁটাঘাঁটি করবেন না বলে জানিয়েছেন।অভিনেত্রী লিখেছেন,ঈদ পর্যন্ত নিজেকে ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে দূরে রাখবেন। অন্যদিকে দেবচন্দ্রিমার বাড়িতে আছে দুই পোষ্য।একটির নাম ডলার। আর অন্যটি হলো ইউরো। তাদের অনেক ভিডিয়ো দেখা যায় অভিনেত্রীর ইনস্টাগ্রামের পাতায়। যা দেখে বোঝা যায় পশুদের প্রতি তাঁর কেমন অনুভূতি।নেটাগরিকদের একাংশ মনে করছেন, সারা বছর চারদিকে নানা ভাবে পশুহত্যা হয়।তাঁর বাড়িতে দুই পোষ্য আছে।ফলে আরও বেশি মনখারাপ হচ্ছে দেবচন্দ্রিমার।

    যতই তিনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিন না কেন, তা তাঁর কাজের উপর কোনও প্রভাব ফেলবে না বলেই তিনি লিখেছেন।তবে ঈদ তো শেষের পথে সোশ্যাল মিডিয়ায় কবে ফেরেন দেবচন্দ্রিমা সেটাই এখন দেখার বিষয়।