রেকর্ড গড়ছে হাউসফুল ৫

0
123
ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

ঈদে মুক্তি পেয়েছে বলিউডের তারকাবহুল সিনেমা হাউসফুল ৫। মুক্তির পর এখন পর্যন্ত বেশ ভালো সাড়া ফেলেছে বলে খবর। রিপোর্ট অনুযায়ী, ছবিটি এখনও পর্যন্ত দেশীয় বক্স অফিসে ৫৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

হাউসফুল ৫-এর বক্স অফিস কালেকশন প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে ২৪ কোটি ও বিশ্বব্যাপী ৪০ কোটি টাকা আয় করে ফেলে।এরপর মুক্তির প্রথম শনিবার, ছবিটি আনুমানিক ৩০ কোটি আয় করেছে। আর তাই এই ছবির মোট সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ৫৪ কোটি টাকা। ছবিটি বক্স অফিসে সামগ্রিকভাবে ৩৩.১৮% দখল করে এবং দিন বাড়ার সঙ্গে এই সংখ্যা বাড়তে থাকে। চমকপ্রদ বিষয় হল,চেন্নাইয়ের মতো দক্ষিণের শহরগুলোতেও ছবিটি ভালো ব্যবসা করেছে।যেখানে ৫২% অকুপেন্সি ছিল।

নতুন সপ্তাহ শুরু আগে ফিল্মটি তুমুল ব্যবসা করবে বলে আশা করছেন ফিল্ম বিশেষজ্ঞরা। উল্লেখ্য,সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত হাউসফুল ৫-এ অভিনয় করেছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ,অভিষেক বচ্চন, ফারদিন খান, নানা পাটেকর,জ্যাকি শ্রফ, রঞ্জিত, জনি লিভার, জ্যাকলিন ফার্নান্দেজ, নার্গিস ফাকরি, চাঙ্কি পান্ডে, দিনো মোরিয়া, সোনম বাজওয়া এবং সৌন্দর্যা শর্মা। ছবিটির পরিচালনা করেছেন তরুণ মনসুখানি।