গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home South 24 Pgs ছাত্র আন্দোলনের মুখ বাংলাদেশের নিউটন কাকদ্বীপের ভোটার

    ছাত্র আন্দোলনের মুখ বাংলাদেশের নিউটন কাকদ্বীপের ভোটার

    0
    237
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাংলাদেশের ছাত্র আন্দোলনের মুখ নিউটন দাস দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ভোটার। নিউটন কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের সুভাষনগরের ভোটার। নিউটন দাস পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশেরও ভোটার তা কার্যত স্বীকার করে নিয়েছেন নিউটনের দাদা তপন দাস।
    তিনি জানিয়েছেন কিছুদিন আগেও কাকদ্বীপের সুভাষনগরে থাকতেন। বাংলাদেশের অগাস্ট আন্দোলনের অন্যতম মুখ ছিলেন নিউটন। আন্দোলনের যোগ দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বাবা মা বাংলাদেশের ভোটার হলেও কিভাবে রাজ্যের ভোটার তালিকায় নাম ডাল নিউটনের তা নিয়ে তদন্ত শুরু করেছে। স্থানীয় টিএমসিপি নেতা দেবাশিস দাসের সঙ্গে জন্মদিনে নিউটনের কেক কাটার ছবি সামনে এনে আক্রমণ করেছে। বিজেপি। বিষয়টি সামনে আসতে নিউটন দাস ভিডিও পোস্ট করে দাবি করেছেন পূর্বপুরুষদের জমি সংক্রান্ত বিষয়ে তাঁকে গতবছর বাংলাদেশে যেতে হয়েছিল।
    সেই সময় ছাত্র আন্দোলনের মধ্যে পড়ে যান। তাঁর আরও দাবি ২০১৪ থেকে তিনি কাকদ্বীপের ভোটার। আধার কার্ডও রয়েছে। ২০১৬-য় তৃণমূলকে ভোটও দিয়েছিলেন।