ইউনূসের সাক্ষাৎ চাইলেন টিউলিপ, পাঠালেন চিঠি

0
130
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করার অনুরোধ জানিয়েছেন ব্রিটেনের প্রাক্তন সিটি মিনিস্টার ও বর্তমান সাংসদ টিউলিপ সিদ্দিক। সংবাদ মাধ্যম সূত্রে খবর, বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধানকে একটি চিঠিও লিখেছেন টিউলিপ।
শীঘ্রই লন্ডন সফরে যাবেন মহম্মদ ইউনূস। রাজা চার্লস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ঘটনাচক্রে টিউলিপ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। তাঁর বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের অভিযোগ, প্রভাব খাটিয়ে ঢাকার একটি অভিজাত এলাকায় ৭হাজার ২০০ বর্গফুটের একটি প্লট নিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর বিরুদ্ধে দায়ের করা অভিযোগ এবং তা ঘিরে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দূর করতে চান বলে চিঠিতে জানিয়েছেন টিউলিপ।