
বউবাজারে পুরনো বাড়ি ভাঙতে গিয়ে মৃত্যু হয়েছে একজনের। জখম অবস্থায় আরও চারজনকে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে প্রায় ১০০ বছরের পুরনো বাড়িটি ভাঙার কাজ চলছিল।
সেই সময় সামনের দিকে ঝোলা বারান্দা বা ব্যালকনি সহ একটা বড় অংশ ভেঙে পড়ে। আটকে পড়েন ৫ জন। মারাত্মক জখম হন আশুতোষ অধিকারী নামে এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান বিল্ডিং বিভাগের কর্মীবা, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং বউবাজার থানার পুলিশ।
