গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata স্বেচ্ছামৃত্যু চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিচ্ছেন চাকরিহারারা

    স্বেচ্ছামৃত্যু চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিচ্ছেন চাকরিহারারা

    0
    106
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এবার স্বেচ্ছামৃত্যু চেয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিচ্ছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। একদিকে রাজ্য সরকার, অন্যদিকে সুপ্রিম কোর্টের রায়ে কার্যত তাঁরা হতাশ।
    যেভাবে অন্যের দুর্নীতির দায়ভার তাদের ওপর চাপানো হয়েছে এই পরিস্থিতিতে মৃত্যু ছাড়া পথ নেই বলে দাবি আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের। তাই রাষ্ট্রপতিকে নিজেদের অবস্থান তুলে ধরতে চাইছেন। প্রত্যেক জেলার পোস্ট অফিস থেকে ২০১৬-র এসএসসির যোগ্য শিক্ষক শিক্ষিকারা রাষ্ট্রপতিকে রেজিস্টার্ড চিঠি দেবেন। পাশাপাশি ইমেলও করবেন তাঁরা।
    ওই চিঠিতে আবেদন করা হবে তাঁরা যাতে ন্যায়বিচার পায় নতুবা তাদের পরিবার সমতে স্বেচ্ছামৃত্যুর আবেদন যাতে মঞ্জুর করা হয়।