গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International গাজায় গণহত্যায় প্যারিসে অর্ধনগ্ন প্রতিবাদ

    গাজায় গণহত্যায় প্যারিসে অর্ধনগ্ন প্রতিবাদ

    0
    107
    ছবি সৌজন্যে : এক্স
    গাজায় ক্রমাগত ইজরায়েলি হামলায় একের পর মৃত্যুতে প্যারিসে অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ জানালেন একদল মহিলা। ইজরায়েল যে রক্তের হোলি খেলছে তা বোঝাতে প্রত্যেকে গায়ে লাল রঙ ছিটিয়ে দেওয়া হয় প্রতিবাদ থেকে। হাতে পোস্টার মুখে স্লোগান, গণহত্যা বন্ধ হোক, স্ট্যান্ড উইথ গাজা।
    হামাস-ইজরায়েল যুদ্ধে পরিস্থিতি ক্রমশ ভয়ংকর হয়ে উঠেছে প্যালেস্তাইনের গাজা উপত্যকা। সম্প্রতি ত্রাণ শিবিরে ইজরায়েলি হামলায় বহু মানুষের মৃত্যু হয় বলে দাবি করে বিভিন্ন সংবাদমাধ্যম। তবে ওই হামলার দায় স্বীকার করেনি ইজরায়েল। এছাড়াও সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশিত হয়, যেখানে দেখা যায় প্রতি ২০ মিনিটে প্যালেস্তাইনে ইজরায়েলি হামলায় ২০ মিনিটে একটি শিশু মারা যাচ্ছে বা গভীর অসস্থ হয়ে পড়েছে।
    ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুদ্ধ থামাতে ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুদ্ধ থামানোর অনুরোধ জানালেও তা কানে তোলেননি তিনি। এই অবস্থায় বিশ্বজোড়া প্রতিবাদে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে ইজরায়েল, দাবি অনেকের।