
হাওড়া ব্রিজের ওপর গাড়ি দাঁড় করিয়ে টাকা টাকা তোলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অভিযুক্ত দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল লালবাজার।
এদের মধ্যে একজন কলকাতা পুলিশের এএসআই। অন্যজন কনস্টেবল। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভিডিও টাকা নিয়ে দর কষাকষি করতে দেখা গিয়েছে পুলিশকে।
গাড়ির মধ্যে থেকে লুকিয়ে কেউ ভিডিও রেকর্ড করছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে। এরপরেই লালবাজার তড়িঘড়ি এই দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে।
