গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home South 24 Pgs ১১ দিন পরেও নিখোঁজ মহেশতলার কিশোর, থানায় বিক্ষোভ অগ্নিমিত্রার

    ১১ দিন পরেও নিখোঁজ মহেশতলার কিশোর, থানায় বিক্ষোভ অগ্নিমিত্রার

    0
    210
    ছবি সৌজন্যে : নিজস্ব
    উল্টো করে ঝুলিয়ে অত্যাচারের ১১ দিন পরেও খোঁজ নেই মহেশতলার নির্যাতিত কিশোরের। তারই প্রতিবাদে রবীন্দ্রনগর থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
    ইতিমধ্যেই এই ঘটনায় মূল অভিযুক্ত শাহেনশা সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু তারপরেও কোনও খোঁজ নেই ওই নাবালকের। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা পুলিশকে বিভ্রান্ত করছে বলে খবর। এরই প্রতিবাদে রাজ্য প্রশাসনের ব্যর্থতায় সরব হয়েছেন অগ্নিমিত্রা পাল।
    তিনি প্রশ্ন তুলেছেন পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরের পুলিশ ১১ দিন পরেও বলতে পারছে না কিশোরটি জীবিত রয়েছে না তাকে মেরে ফেলা হয়েছে। শর্মিষ্ঠাকে ধরতে পুলিশ গুরুগ্রাম যেতে পারে, অশ্রাব্যভাষায় গালিগালাজ করার পরেও অনুব্রত মণ্ডল ছাড় পেয়ে যায়।