দ্বিতীয় কোভিড আক্রান্তের মৃত্যু, অভয় মুখ্যমন্ত্রীর

0
178

পশ্চিমবঙ্গে দ্বিতীয় কোভিড আক্রান্তে মৃত্যুর মধ্যে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেছেন এখনই আতঙ্কিত হওয়ার কোনও পরিস্থিতি নেই। প্যান্ডেমিক সিচ্যুয়েশন যদি তৈরি হয় সেক্ষেত্রে সব দফতরের সঙ্গে প্রস্তুতি বৈঠক করা হয়েছে। রাজ্য সরকার সবরকম পরিস্থিতির জন্য তৈরি রয়েছে। তবে কোভিড নিয়ে যে তথ্য মিলেছে তাতে প্যান্ডেমিক সিচ্যুয়েশেনর মত কোনও পরিস্থিতি এখনও নেই। তবে তিনি সতর্ক থাকতে বলেছেন কো-মর্বিডিটি রোগীদের। তাদের ক্ষেত্রে এটা একটা ফ্যাক্টর। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের ডাক্তার দেখিয়ে চিকিৎসা করতে বলেছেন।