গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Video News গ্রুপ সি-ডি কর্মীদের ভাতায় প্রশ্ন কোর্টের

    গ্রুপ সি-ডি কর্মীদের ভাতায় প্রশ্ন কোর্টের

    0
    196

    চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীদের ভাতা দেওয়া সংক্রান্ত রাজ্যের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছে। সোমবার বিচারপতি অমৃতা সিনহা এই মামলার শুনানিতে রাজ্যকে প্রশ্ন করেছে এত তাড়া কিসের। সুপ্রিম কোর্টের রায়ের পরেও কোনও আলোচনা বা স্কুটিনি ছাড়াই কিভাবে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যের কাছে তা জানতে চান বিচারপতি সিনহা। মৌখিকভাবে এটি বন্ধ রাখার কথাও বলেন তিনি। ২০১৬-র এসএসসি প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশের পর শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আন্দোলনে নামেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও। যার প্রেক্ষিতে শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক করে রাজ্য সরকার।