উল্টোডাঙা থানার অদূরে দুঃসাহসিক ডাকাতি

0
89
ছবি সৌজন্যে : নিজস্ব
থানার পাশেই কোটি টাকার লুট। জানলার গ্রিল কেটে চুপিসারে ঢুকে চলল দুঃসাহসিক ডাকাতি।
ঘুমন্ত বৃদ্ধ দম্পতির ঘর থেকে উধাও নগদ ও গয়না মিলিয়ে ১ কোটি টাকারও বেশি সম্পত্তি। উল্টোডাঙা থানা থেকে মাত্র ৩০০ মিটার দরে ওই বৃদ্ধ দম্পতির বাড়ি। জানা যাচ্ছে, ওই প্রবীণ দম্পতি হঠাৎ সকালে ঘুম ভাঙতেই তাঁরা দেখতে পান ঘরের একাধিক আলমারি খোলা, সবকিছু তছনছ। ভাঙা জানলার গ্রিল দিয়ে বাড়ির ভিতরে ঢুকেছিল দুষ্কৃতীরা। পরিবারের দাবি, লুট হওয়া জিনিসের মূল্য অন্তত ১ কোটি ২৫ লক্ষ টাকা। পরিবারের অভিযোগ, দুষ্কৃতীর আগে থেকেই পরিকল্পনা করে এসেছিল। ঘরে ঢোকার আগে কোনও ঘুমের ওষুধ স্প্রে করা হয়েছিল কিনা, সেই সন্দেহও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
তবে ঘটনার তদন্তে নেমেছে লালবাজারে একটি বিশেষ টিমও। ইতিমধ্যেই বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।