গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Lifestyle গলায় ব্যথা হলে 

    গলায় ব্যথা হলে 

    0
    153
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    এখন গলা ব্যথা একটি খুব সাধারণ শারীরিক সমস্যা, যা হঠাৎ করেই আমাদের দৈনন্দিন জীবনকে অস্বস্তিকর করে তুলতে পারে। এটি মূলত সংক্রমণ, অ্যালার্জি, শুকনো বাতাস বা অতিরিক্ত গলার ব্যবহারজনিত কারণে হয়ে থাকে।

    গলা খুশখুশে লাগা, গিলতে সমস্যা হওয়া বা জ্বালা অনুভব হওয়া,এসবই গলা ব্যথার সাধারণ লক্ষণ। যদিও অনেক সময় এটি স্বাভাবিকভাবে সেরে যায়, তবে কিছু ঘরোয়া প্রতিকার ব্যবহার করে দ্রুত আরাম পাওয়া সম্ভব।গলা ব্যথা উপশমের কিছু প্রাকৃতিক, সহজ ও কার্যকর উপায়ের মধ্যে আছে,মধু ও আদা চা।মধু ও আদা চা গলার জন্য খুবই উপকারী। আদা ফোলাভাব কমায় আর মধু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। গরম জলেতে কিছু আদা ফুটিয়ে, ছেঁকে তাতে এক চামচ মধু মিশিয়ে দিনে কয়েকবার পান করুন।তারপর আধ চা চামচ লবণ গরম জলেতে মিশিয়ে কুলকুচি করুন। এটি গলার ব্যাকটেরিয়া দূর করে এবং ব্যথা কমাতে সাহায্য করে।হলুদ দুধ খেতে পারেন। এক কাপ গরম দুধে আধ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে পান করুন। এটি গলা ঠিক করার পাশাপাশি ঘুমেও সাহায্য করে।পাশাপাশি,গরম জলের বাষ্প গলার ব্যথা কমাতে পারে।সেক্ষেত্রে পাত্রে ফুটন্ত জল রেখে মুখের ওপর তোয়ালে দিয়ে ১০ মিনিট শ্বাস নিন। চাইলে ইউক্যালিপটাস তেল কয়েক ফোঁটা দিতে পারেন।অথবা,এক কাপ গরম জলেতে আধা লেবুর রস ও এক চা চামচ মধু মিশিয়ে পান করুন। এটি গলার সংক্রমণ সারাতে দারুণ কাজ করে।লবঙ্গ তেল ব্যথা উপশমকারী। কয়েক ফোঁটা লবঙ্গ তেল নারকেল বা জলপাই তেলের সঙ্গে মিশিয়ে গলার বাইরের অংশে মালিশ করুন।অন্যদিকে,অ্যালোভেরা গলা ঠান্ডা রাখতে সাহায্য করে। ১ কাপ জলের সঙ্গে ২ চামচ অ্যালোভেরা রস মিশিয়ে গার্গল করুন। চাইলে পানও করতে পারেন।দারুচিনি ও লবঙ্গ চা খেতে পারেন।

    এক কাপ জলেতে একটি দারুচিনি ও কয়েকটি লবঙ্গ ফুটিয়ে চা তৈরি করুন। এটি সংক্রমণ প্রতিরোধ করে এবং গলা প্রশমিত করে।