গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home West Medinipur ডিএসও নেত্রীকে নির্যাতন, এফআইআর কপি দেখাতেই পারল না রাজ্য

    ডিএসও নেত্রীকে নির্যাতন, এফআইআর কপি দেখাতেই পারল না রাজ্য

    0
    302
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মেদিনীপুর মহিলা থানায় ডিএসও নেত্রীকে নির্যাতনের অভিযোগে মামলায় হাইকোর্টে এফআইআর-র কপি দেখতেই পারল না রাজ্য। এই ধরণের অভিযোগের ক্ষেত্রে তদন্তের কোনও প্রয়োজন নেই বলে সওয়াল করেছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।

    শেষপর্যন্ত বিচারপতি মামলার শুনানি মঙ্গলবার পর্যন্ত পিছিয়ে দিয়েছে। আগেই ডিএসও নেত্রী সুশ্রিতা সোরেনের মামলায় সিট গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার মুরলীধরের নেতৃত্বে সিট গঠনের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি এফআইআর দায়ের করে এই মামলার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য। মঙ্গলবারের শুনানিতে এই মামলার এফআইআর কপি বিচারপতি তপোব্রত চক্রবর্তী দেখতে চাইলে দেখাতেই পারেনি রাজ্য।

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্র জখমের প্রতিবাদে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর ডাকা ছাত্র ধর্মঘটের দিন মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন করে ডিএসও। অভিযোগ সেখান থেকেই পুলিশ ডিএসও নেত্রী সুশ্রাতা সোরেনদের তুলে নিয়ে গিয়ে মহিলা থানায় নির্যাতন করে।