গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Howrah পর্নচক্রে খোঁজ নেই মা-ছেলের, আরও কুকীর্তি প্রকাশ্যে

    পর্নচক্রে খোঁজ নেই মা-ছেলের, আরও কুকীর্তি প্রকাশ্যে

    0
    378
    ছবি সৌজন্যে : নিজস্ব

    পর্নচক্রে অভিযুক্ত বাঁকড়ার মা-ছেলের এখনও কোনও খোঁজ নেই। মঙ্গলবার ফুলটুসির দুই ভাইকে জেরা করেছে ডোমজুড় থানার পুলিশ। সোদপুরের তরুণীকে চাকরির নামে ৫ মাস আটকে রেখে নির্যাতন চালানোর অভিযোগ ওঠে শ্বেতা খান ওরফে ফুলটুসি এবং তাঁর ছেলে আরিয়ানের বিরুদ্ধে।

    তরুণীর পরিবারের অভিযোগ ছিল মেয়েকে দিয়ে পর্ন ভিডিও বানানোর চেষ্টা করেছিলেন মা-ছেলে। সোদপুরের তরুণীকে মারধরের পাশাপাশি চুল কেটেও দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশে অভিযোগ দায়েরের পর থেকে আর খোঁজ নেই তাঁদের। মঙ্গলবার তাঁদের বাঁকড়ার ফ্ল্যাটের পিছনে একগোছা চুল উদ্ধার হয়। পুলিশ মনে করছে ওই চুল সোদপুরের নির্যাতিতার। এদিকে শ্বেতার আরও কীর্তি সামনে আসছে।

    স্থানীয়রা জানিয়েছেন অপরাধীদের সঙ্গে যোগাযোগ ছিল ফুলটুসির। শ্বশুরবাড়ির সম্পত্তি দখল করতে গুন্ডা ভাড়াও করেছিলেন। ২০১৫-য় অস্ত্র আইনে গ্রেফতারও হয়েছিলেন। ১৪ মাস জেলও খাটেন তিনি।