গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Murshidabad মুর্শিদাবাদকাণ্ডে স্থানীয়রাই, মুখ্যমন্ত্রীর বহিরাগত তত্ত্ব খারিজ চার্জশিটে

    মুর্শিদাবাদকাণ্ডে স্থানীয়রাই, মুখ্যমন্ত্রীর বহিরাগত তত্ত্ব খারিজ চার্জশিটে

    0
    355
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মুর্শিদাবাদে ওয়াকফ হিংসায় বহিরাগত তত্ত্ব সামনে এনেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেছিলেন বাইরের লোক এসে হিংসা ছড়িয়েছে।

    মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী দাবি করলেও তারই দফতরের পুলিশের দেওয়া চার্জশিট উল্টো কথা বলছে। চার্জশিটে যে ১৩ জনের নাম উঠে এসেছে তারা প্রত্যেকেই সামশেরগঞ্জের বাসিন্দা। বাইরের কারও নাম নেই চার্জশিটে। কি কারণে ঘটনা ঘটেছিল। ঘটনার পর কোথায় কীভাবে লুকিয়েছিলেন, কতদিন গা ঢাকা দিয়েছিলেন। সব তথ্যই চার্জশিটে উল্লেখ করা হয়েছে। ধৃতদের জেরা করেই সব তথ্য মিলেছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

    মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ওড়িশা থেকে গ্রেফতার করা হয় জাফরাবাদে পিতা-পুত্র খুনে অন্যতম অভিযুক্ত জিয়াউল শেখের দুই ছেলেকে।