গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home International যুদ্ধবন্দি বিনিময়ে পদক্ষেপ রাশিয়া ও ইউক্রেনের

    যুদ্ধবন্দি বিনিময়ে পদক্ষেপ রাশিয়া ও ইউক্রেনের

    0
    115
    ছবি সৌজন্যে : এক্স

    তুরস্কের মধ্যস্থতায় অসুস্থ ও আহত যুদ্ধবন্দিদের বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। খবরে বলা হয়েছে,তুরস্কে অনুষ্ঠিত শান্তি আলোচনার পর রাশিয়া ও ইউক্রেন এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, তারা অসুস্থ ও গুরুতর আহত যুদ্ধবন্দিদের একটি বিনিময় সম্পন্ন করেছে।

    কতজন বন্দি এই বিনিময়ে অংশ নিয়েছে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।এর আগের দিন, ২৫ বছরের নিচে বয়সীদের নিয়ে প্রথম ধাপের বন্দি বিনিময় সম্পন্ন হয়।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছেন, গুরুতর আহত ও অসুস্থ সেনাদের রাশিয়ার বন্দিদশা থেকে ফেরানোর প্রথম ধাপ শুরু হলো। তাদের প্রত্যেকেরই অবিলম্বে চিকিৎসার প্রয়োজন। এটি একটি গুরুত্বপূর্ণ মানবিক পদক্ষেপ।তিনি আরও বলেছেন,তাঁরা তাঁদের সব বন্দিকে খুঁজে বের করে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।একটি সরকারি ভিডিওতে দেখা যাচ্ছে, ইউক্রেনের পতাকা কিংবা তাদের নিজেদের ইউনিটের পতাকায় মোড়ানো বন্দিরা বাস থেকে নামছে এবং অনেকেই গৌরব ইউক্রেনের স্লোগান দিচ্ছেন।

    এর মধ্যে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে,মুক্তিপ্রাপ্ত অধিকাংশ সেনা গুরুতর আঘাত, সংক্রমণ, অঙ্গচ্ছেদ এবং ট্রমার শিকার।নিরাপত্তার কারণে বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই মুক্তিপ্রাপ্তদের সঠিক সংখ্যা জানানো হবে।