গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National একমঞ্চে ঐক্যের বার্তা পাইলট-গেহলটের

    একমঞ্চে ঐক্যের বার্তা পাইলট-গেহলটের

    0
    153
    ছবি সৌজন্যে : এক্স

    রাজস্থান কংগ্রেসের দুই যুযুধান নেতা শচীন পাইলট এবং অশোক গেহলটকে মিলিয়ে দিয়েছেন প্রয়াত রাজেশ পাইলট। শচীনের বাবার প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত সর্বধর্ম প্রার্থনা সভায় একমঞ্চে দেখা গিয়েছে গেহলট এবং পাইলটকে। শুধু একমঞ্চে উপস্থিত থাকাই নয়, একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তাও দিয়েছেন তারা। 

    রাজেশ পাইলটের প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় উপস্থিত থেকে অশোক গেহলট বলে দিয়েছেন, পাইলটের সঙ্গে কোনওরকম দূরত্ব নেই তাঁর। তিনি বলেছেন,অনেকেরই মনে হয় তাঁদের মধ্যে দূরত্ব রয়েছে। তেমন কিছুই নেই। সবসময় ভালোবাসা ছিল, আছেও। শচীন পাইলটও বলেছেন, তাঁদের মধ্যে যা যা সমস্যা ছিল, নিজেদের মধ্যে বসে সব মিটিয়ে নিয়েছেন।একমঞ্চে দাঁড়িয়ে রীতিমতো ঐক্যের বার্তা দিয়ে গিয়েছে তারা।উল্লেখ্য,রাজস্থানে শচীন পাইলট এবং অশোক গেহলটের দ্বন্দ্ব দীর্ঘদিনের। ২০২০ সালে তা চরমে ওঠে। রাজস্থানের তৎকালীন মুখ্যমন্ত্রী গেহলটের বিরুদ্ধে একপ্রকার সরাসরি বিদ্রোহ ঘোষণা করেন পাইলট।

    মুখ্যমন্ত্রীর কুরসির দাবিতে নিজের অনুগামীদের নিয়ে দিল্লিতে গিয়ে আস্তানা গেড়েছিলেন। সেসময় পাইলটের বিদ্রোহকে হাতিয়ার করে গেহলটের বিরুদ্ধে অনাস্থাও আনে বিজেপি। সেই কাণ্ডের পর কংগ্রেস হাই কম্যান্ড কোনওক্রমে বুঝিয়ে শুনিয়ে দুই শিবিরের সন্ধি করিয়ে দেয়। কিন্তু দুই প্রভাবশালী নেতার মধ্যে আন্তরিকতা তারপরও দেখা যায়নি।