গ্রাম থেকে শহর
News & Much More

30.4 C
Kolkata
30.4 C
Kolkata
More
    Home Kolkata থমথমে মহেশতলা, গ্রেফতার ৪০, ৭ এফআইআর

    থমথমে মহেশতলা, গ্রেফতার ৪০, ৭ এফআইআর

    0
    113
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দিনভর তাণ্ডবের পর বৃহস্পতিবার সকাল থেকে থমথমে মহেশতলা। এলাকায় পুলিশ পিকেটের পাশাপাশি চলছে মাইকিং।
    এদিকে গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ মহেশতলায় ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশকে হামলার ঘটনায় ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ১২ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। জেলা পুলিশের হাতে পাকড়াও হয়েছে ২৮ জন। বুধবারের ঘটনায় ৭টি এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। নাদিয়াল থানায় দায়ের হয়েছে ৪টি এফআইআর। অন্যদিকে রবীন্দ্রনগর থানায় ৩ এফআইআর দায়ের হয়েছে। দোকান বসানোকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে মহেশতলা। পরপর দোকান-বাড়ি ভাঙচুর, বাইকে আগুন, পুলিশের গাড়ি, র‍্যাফের বাসেও ভাঙচুর। ইটের আঘাতে রক্তাক্ত হয়েছেন ডিসি পোর্ট, পুলিশ সার্জেন্ট। রেহাই পেলেন না মহিলা কনস্টেবলও। নাগাড়ে চলতে থাকে ইটবৃষ্টি। বাড়ির ছাদ থেকে পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট। আর এসব কিছুই হয়েছে রবীন্দ্রনগর থানা থেকে ২০০ মিটারের মধ্যে। কম সংখ্যক বাহিনী নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতেই উত্তেজিত জনতার আক্রমণে কার্যত অসহায় দেখিয়েছে। কার্যত পুলিশই স্বীকার করে নিয়েছে অ্যাকশন নিতে দেরি হয়েছে। কিন্তু ততক্ষণে বিক্ষোভরত উন্মত্ত জনতার হাতে রাশ চলে গিয়েছে। এরপর সেখানে পৌঁছন এডিজি দক্ষিণবঙ্গ, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ সহ পুলিশের শীর্ষকর্তারা। কয়েক ঘণ্টা ধরে তাণ্ডব চলার পর অ্যাকশনে নামে পুলিশ এবং র‍্যাফ। বিক্ষোভকারীদের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যায়। জনতাকে ছত্রভঙ্গ করতে ছোড়া হয় কাঁদানে গ্যাস। কিন্তু তারপরেও উত্তেজিত জনতাকে বাগে আনা যায়নি।
    রাতেও বেশ কয়েকবার উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বাধ্য হয়ে পুলিশকে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা প্রয়োগ করতে ঘটনার পর রাতভর এলাকায় অভিযান চালায় ডায়মণ্ডহারবার পলিশ জেলা ও কলকাতা পুলিশ।