গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home Kolkata মহেশতলা : মাথায় তুলসিমঞ্চ নিয়ে রাজ্যপালের কাছে শুভেন্দু

    মহেশতলা : মাথায় তুলসিমঞ্চ নিয়ে রাজ্যপালের কাছে শুভেন্দু

    0
    91
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মুর্শিদাবাদ ও মহেশতলায় গোষ্ঠীসংঘর্ষকাণ্ডের আঁচ বিধানসভাতেও। দুটি ঘটনায় জোড়া মুলতুবি প্রস্তাব আনে বিজেপি।
    মুলতুবি প্রস্তাব পেশ হলেও আলোচনার দাবি খারিজ করেন স্পিকার। এরপরেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। প্রায় ৫০ মিনিট এভাবে বিক্ষোভদেখানোর পর বিধানসভার থেকে তুলসি মঞ্চ মাথায় নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা হেঁটে রাজভবনে গিয়েছেন। রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে মহেশতলাকাণ্ড নিয়ে অভিযোগ জানিয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন তাঁরা রাজ্যপালের কাছে ৪টে দাবি জানিয়েছেন। ডায়মণ্ডহারবার পুলিশ জেলা এবং মেটিয়াবুরুজে আধা সামরিক বাহিনী মোতায়েনর দাবি জানিয়েছেন।
    পাশাপাশি রবীন্দ্রনগরের আইসি মুকুল মিঞাকে গ্রেফতারের দাবিও তলেছেন শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেছেন ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও তুলেছেন। মহিলা বিধায়করা রাজ্যপালকে তুলসি মঞ্চ তুলে দিয়েছেন।