গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National পাইলটের মে’ডে কলেও হয়নি শেষরক্ষা

    পাইলটের মে’ডে কলেও হয়নি শেষরক্ষা

    0
    117
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    আহমেদাবাদ বিমানবন্দরের কাছে টেক অফের খানিকক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। জানা গিয়েছে, ভয়াবহ দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে আপাতকালীন বার্তা মে’ডে কল পাঠিয়েছিলেন পাইলট। পালটা এটিএস কোনও ব্যবস্থা নিয়েছিল কিনা, তা অবশ্য পর্যন্ত স্পষ্ট নয়।বিমান পরিষেবার পরিভাষায় একে বিপদসঙ্কেত বলা হয়।

    আপৎকালীন পরিস্থিতিতে পাইলট যখন কোনও বিপদের আঁচ পান, তখন এই শব্দবন্ধটি ব্যবহার করা হয়ে থাকে। ফরাসি শব্দ মেইডার থেকে ,মে ডে শব্দটি এসেছে। যার অর্থ,আমাকে সাহায্য করুন। সাধারণত এটিসি এবং ওই এটিসি-র আওতায় থাকা আকাশপথে কোনও বিমানের মধ্যে রেডিয়ো যোগাযোগকে,মে ডে কল বলে। এই শব্দবন্ধের মাধ্যমে দ্রুত সাহায্যের বার্তা পাঠানো হয়।বিমানের ইঞ্জিনে গোলযোগ দেখা দিলে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বিমান পড়লে, বিমানের যান্ত্রিক গোলযোগ হলে এবং উড়ানপথে বিমানের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়ায় মেডিক্যাল ইমার্জেন্সি পরিস্থিতি তৈরি হলে এই,মে ডে কল করা হয়ে থাকে। তবে এই শব্দবন্ধটি অন্তত তিন বার বলতে হয়,মে ডে, মে ডে, মে ডে। তবেই এটিসি বুঝতে পারে সত্যিই বিমান কোনও বিপদে পড়েছে। পরিস্থিতি যদি খুব গুরুতর না হয়, কিন্তু বিষয়টি উদ্বেগজনক, এ রকম পরিস্থিতিতে প্যান প্যান কল করেন পাইলট।

    জানা গেছে,গান্ধীনগর থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৯০ জন সদস্যকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে। ভদোদরা থেকে আরও ৯০ জনকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। উড়ান সংস্থার তরফেও খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে আহমেদাবাদ যেতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।