গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National বিমান দুর্ঘটনার তদন্ত চান বিরোধীরা

    বিমান দুর্ঘটনার তদন্ত চান বিরোধীরা

    0
    122
    ছবি সৌজন্যে : এক্স

    টেক অফের ঠিক পাঁচ মিনিটের মধ্যে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের দুর্ঘটনা নিয়ে পূর্ণ তদন্ত দাবি করেছেন দেশের বিরোধীরা। বিরোধী শিবিরের কেউই অবশ্য সরাসরি অন্তর্ঘাতের অভিযোগ তোলেননি। তবে নিরপেক্ষ তদন্তের দাবিতে একযোগে সরব সকলেই। এমনিতে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এয়ারবাস উড়ানের জন্য যথেষ্ট নিরাপদ।

    ২০১১ সাল থেকে যাত্রা শুরুর পর এ যাবৎ এই বিমানটি কোথাও দুর্ঘটনার কবলে পড়েনি। তাহলে এই দুর্ঘটনা ঘটল কীভাবে? কেউ কেউ বলছেন, বিমানের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ ছিল। কোনও কোনও বিশেষজ্ঞের ধারণা, ওড়ার পর যে কোনও কারণেই হোক, যে উচ্চতায় বিমানটি ওড়ার কথা ছিল, সেই উচ্চতায় সেটি ওঠেনি। তবে আপাতত দেশের বিরোধী শিবির পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাইছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চেয়েছেন। খাড়গে বলছেন, সুপ্রিম কোর্টের কোনও বিচারপতি বা অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত হওয়া উচিত। কেন দুর্ঘটনা? কারা দোষী? সবটা সামনে আসা দরকার।বিরোধীদের মধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুর্ঘটনার তদন্ত দাবি করেছেন। সোশাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন,আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত।

    এই হৃদয়বিদারক ঘটনার কারণ জানতে সরকারের পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত করা উচিত। কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের পাশাপাশি ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা এই ঘটনার উপযুক্ত তদন্ত চেয়েছেন। তাঁর বক্তব্য এই ঘটনা যাতে আর না ঘটে সেটা নিশ্চিত করতে হবে। তাই জানা দরকার কেন দুর্ঘটনা। নিরপেক্ষ তদন্তের দাবি করছেন পিডিপি নেত্রী মেহেবুবা মুফতিও।