গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National সম্মেলনে আমন্ত্রণে সাড়া দিয়ে কানাডা যাচ্ছেন মোদি

    সম্মেলনে আমন্ত্রণে সাড়া দিয়ে কানাডা যাচ্ছেন মোদি

    0
    105
    ছবি সৌজন্যে : এক্স

    কানাডার রাজনীতিতে বদল হতেই নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির আমন্ত্রণে জি সেভেন সম্মেলনে যোগ দিতে আগামী সপ্তাহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি সেভেন সম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ১৫ থেকে ১৭ জুন কানাডার কানানাস্কিতে জি-৭ সম্মেলন।

    তাতে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গত সপ্তাহে ফোন করেছিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। রণধীর জয়সওয়াল জানিয়েছেন,নানা আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হতে পারে। এছাড়া দ্বিপাক্ষিক একাধিক বিষয় তো রয়েছেই। পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সম্পর্ক ও বাণিজ্যের আরও উন্নতির লক্ষ্যে কথা হবে বলে আশা করছেন। এছাড়া সাম্প্রতিক সময় দু’দেশের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা নিয়েও আলোচনা হতে পারে।

    এদিকে সম্প্রতি ভারত-কানাডার মধ্যে যে টানাপোড়েন চলছে, সেই আবহে কার্নির এই ফোন বেশ তাৎপর্যপূর্ণ। খলিস্তান ইস্যুতে সম্প্রতি দু’দেশের মধ্যে বন্ধুত্বে খানিকটা ফাটল ধরে। সেই আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি-৭ সম্মেলনে যোগ দেবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।