গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Malda বেলাগাম তৃণমূল বিধায়ক, শুভেন্দুকে মারধরের নিদান

    বেলাগাম তৃণমূল বিধায়ক, শুভেন্দুকে মারধরের নিদান

    0
    244
    ছবি সৌজন্যে : নিজস্ব
    তৃণমূল কর্মীরা শুভেন্দু অধিকারীর হাধ-পা শিকল দিয়ে বেঁধে মারধর করবে। প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে হুমকি দিয়েছেন মালদহ জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী।
    শুধু তাই নয়, রাজ্যের বিরোধী দলনেতা পাগল বলেও মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক। ইতিমধ্যেই তার এই বক্তব্য নিয়ে শোরগোল পড়ে গেছে। বিজেপির পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফেও তাঁর এই বক্তব্যের নিন্দা করেছেন। ঘটনাচক্রে, মালদহ শহরে বিশাল পদযাত্রার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইসায়মিন, পুর চেয়ারম্যান কষ্ণেন্দু অধিকারী সহ অনেকে। মালদার ফোয়ারা মোড় সভামঞ্চ থেকেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন আব্দুর রহিম বক্সী।
    পাল্টা বিজেপি রাজ্য সহ সভাপতি তথা সাংসদ খগেন মুর্মুর মন্তব্য, বিজেপি নেতা কর্মীরা চুড়ি পরে বসে নেই। যে যা খুশি বলতে তাই চুপ করে শোনা হবে। এর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি সাংসদ।