গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National বিপদ বুঝে হস্টেল থেকে ঝাঁপ অনেক ডাক্তারের

    বিপদ বুঝে হস্টেল থেকে ঝাঁপ অনেক ডাক্তারের

    0
    73
    ছবি সৌজন্যে : এক্স
    জীবন বাঁচানোর দায়িত্ব যাঁদের হাতে, আহমেদাবাদের অভিশপ্ত বিমান সেই ডাক্তারদের অনেকেরই জীবন কেড়ে নিয়েছে। বেসরকারি বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে অন্তত ২১ জন ডাক্তার যখন দুপুরের খাওয়ার খাচ্ছিলেন ঠিক তখনই তাঁদের হস্টেলে এসে সোজা ধাক্কা মারে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা বিল্ডিং।
    কালো ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। এই অবস্থায় প্রাণ বাঁচাতে অনেকেই ওপর থেকে লাফ নেমে নীচে নামার চেষ্টা করেন। ঘটনায় আকষ্মিকতার ছাপ এখনও তাঁদের চোখে মুখে স্পষ্ট। এক প্রত্যক্ষদর্শীর কথায় তাঁর ছেলেও ওই হোস্টেলে লাঞ্চ করছিলেন।
    দ্বিতীয় তলা থেকে ঝাপ দিয়ে কোনওমতে প্রাণে রক্ষা পেয়েছেন। তবে হাতে পায়ে গুরুতর আঘাত লেগেছে তাঁর। এদিকে হোস্টেলের ভিতর থেকে যেসব ভিডিও, ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছেন ক্যান্টিনের টেবিলে পড়ে রয়েছে খাবারের প্লেট, গ্লাস। চারিদিকে চাপ চাপ রক্তের ছাপ।