গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National ১ হাজার ডিগ্রি পৌঁছেছিল তাপমাত্রা, রেহাই মেলেনি পশুপাখিদেরও

    ১ হাজার ডিগ্রি পৌঁছেছিল তাপমাত্রা, রেহাই মেলেনি পশুপাখিদেরও

    0
    169
    ছবি সৌজন্যে : এক্স
    বিমান দুর্ঘটনার ঠিক পরের মুহূর্তেই তাপমাত্রা প্রায় ১০০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। সেই আগুনে সম্পূর্ণরূপে ঝলসে মৃত্যু হয়েছে কুকুর, পাখিৱা পর্যন্ত উড়ে যেতে পারেনি। মেডিক্যাল কলেজ হস্টেলের ধ্বংস্তূপের মধ্যে থেকে পশু-পাখির পুড়ে যাওয়া দেহও মিলেছে।
    বৃহস্পতিবারই আহমেদাবাদে পৌঁছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জানিয়েছেন, বিমানে ১ দশমিক ২৫ লক্ষ লিটার জ্বালানি ছিল, তাতে আগুন ধরে যাওয়ায় কাউকে বাঁচানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
    এসডিআরএফ-এর অফিসাররা জানিয়েছেন, ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই তাঁরা সেখানে পৌঁছেছিলেন। ততক্ষণে হস্টেল থেকে কয়েকজনকে উদ্ধার করেছিলেন স্থানীয়রা। কিন্তু এসডিআরএফ-এর জওয়ানের গিয়া কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারেননি।