গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National বিমান দুর্ঘটনার পরই ভাইরাল বিজ্ঞাপন

    বিমান দুর্ঘটনার পরই ভাইরাল বিজ্ঞাপন

    0
    161
    ছবি সৌজন্যে : এক্স
    ফার্দাস ডে-র বিজ্ঞাপনের জন্য একটি খবরের কাগজের প্রথম পাতায় ছিল এক ছবি। গুজরাটের এক সংবাদপত্রে দেখানো হয়েছিল এক কার্টুন শহর, আর একটি বাড়ির মধ্যে দিয়ে উড়ে যাচ্ছে একটি এয়ার ইন্ডিয়ার বিমান। ঘটনাচক্রে বৃহস্পতিবার বিকালেই এয়ার ইন্ডিয়ারই বিমান ভেঙে পড়ে আহমেদাবাদে। ঘটনা নিছক কাকতালীয়, নাকি সময়ের নিষ্ঠুর পরিহাস, সেই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেছেন অনেকে।
    যদিও এই বেসরকারি সংস্থার তরফে জানানো হয়েছে, বিজ্ঞাপনে ব্যবহৃত ছবিটি তাদের নিয়মিত ডিজাইন। গত বছর থেকেই এয়ার ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে শিশুদের এভিয়েশন অ্যাকাডেমি বিভাগে এই বিমান মডেল ব্যবহার করা হচ্ছে।
    সংস্থার বিশ্বের সমস্ত সেন্টারেই একই ছবি ছাপে তারা বলে দাবি করা হয়েছে। তবু বিজ্ঞাপন এবং বিমানের ভেঙে পড়া পর্যন্ত সময়ের ব্যবধান ছিল মাত্র কয়েক ঘণ্টা। আর তার জন্যই এই ছবি অনেকের কাছেই ভয়াবহ এক পূর্বাভাসের মতো হয়ে দাঁড়িয়েছে।