গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National উদ্ধার অভিশপ্ত বিমানের ব্ল্যাক বক্স

    উদ্ধার অভিশপ্ত বিমানের ব্ল্যাক বক্স

    0
    165
    ছবি সৌজন্যে : এক্স
    আহমেদাবাদের যে ডাক্তারদের হস্টেলে বিমানটি ভেঙে পড়েছিল তার ছাদ থেকেই অবশেষে মিলেছে এয়ার ইন্ডিয়ার বিমানের ব্ল্যাক বক্স। এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর একটি দল এবং গুজরাট সরকারের ৪০ জন আধিকারিক শুক্রবার ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ব্ল্যাক বক্সটি উদ্ধার করেছেন বলে জানা গেছে।
    আহমেদবাদ বিমান দুর্ঘটনার রহস্য লুকিয়ে রয়েছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার এআই-১৭১-এর ব্ল্যাক বক্স-এ। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা জানতে এখন নজর এটির দিকেই। সব বিমানেই দু রকমের ব্ল্যাক বক্স রাখা থাকে। এটাই নিয়ম। এর মধ্যে বিমানের গতি, উচ্চতা, ইঞ্জিন কীভাবে কাজ করছে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য থাকে।
    ককপিটে কী কথাবর্তা চলছে, এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটের কী কথা হেয়ছে, তা-ও রেকর্ড করা থাকে এই ব্ল্যাকবক্সে। বিপদের সময় পাইলট কার সঙ্গে কী কথা বললেন, সবই রেন্ড থাকে সিভিআরে। পরে তা থেকেই জানা যায়, দুর্ঘটনার মুহূর্তে ঠিক কী ঘটেছিল।