
পোলো খেলার মাঠে হঠাৎ মৌমাছি গিলে ফেলাতেই মৃত্যু হয়েছে অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের । আট বছর আগেই স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল করিশ্মার। যদিও দ্বিতীয় বিয়ে করেননি করিশ্মা। এই অবস্থায় সঞ্জয় কপূরের মৃত্যু অনেকের কাছেই অবিশ্বাস্য ঠেকছে। দিব্যি সুস্থ মানুষ গিয়েছিলেন পোলো খেলতে।
সেখান থেকে কোথা থেকে একটা মৌমাছি উড়ে এসে ঢুকে যায় সঞ্জয়ের গলায়। শ্বাস নিতে পারছিলেন না, এক মুহূর্ত সময় দেননি। প্রায় সঙ্গে সঙ্গে মারা যান তিনি। এদিকে, সঞ্জয়ের মৃত্যুর খবরে ফের বিচলিত বলিউড। স্বামী সইফ আলি খানকে নিয়ে কাঁদতে কাঁদতে দিদি করিশ্মার বাড়ি যেতে দেখা গিয়েছে করিনা কপূর খানকে।
খবর পেয়েই কপূর বাড়িতে উপস্থিত হয়েছেন দীর্ঘ দিনের দুই বান্ধবী মালাইকা এবং অমৃতা অরোরা।করিনাকে গাড়িতেই কাঁদতে দেখা গিয়েছে। হাত দিয়ে চোখ ঢেকে দ্রুত পায়ে বাড়ির ভিতরে ঢুকে পড়েন তিনি।পাশে ছিলেন গাঢ় নীল রঙের টি শার্ট পরা সইফ। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছিলেন সইফ। সেই সময় বোন, ভগ্নিপতির পাশে ছায়ার মতো ছিলেন করিশ্মা।







