
অসমে বিভিন্ন জায়গায় সাম্প্রতিক হিংসা রুখতে জিরো টলারেন্স নীতি নিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মুখ্যমন্ত্রীর তরফে নিরাপত্তাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, যারা ধর্মস্থান অপবিত্র করেছে তাদের কোনওভাবেই রেহাই পাবে না।আততায়ীদের দেখামাত্রই যেন গুলি চালানো হয়। শুধু তাই নয়, এক্স হ্যান্ডেলে একটি বিশেষ সম্প্রদায়কেও নিশানা করেছেন অসমের মুখ্যমন্ত্রী।
সাম্প্রদায়িক অশান্তি চরম আকার নিয়েছে অসমের ধুবরি এলাকায়। শুক্রবার ওই এলাকা পরিদর্শন করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এরইপরই এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন,নিরাপত্তাবাহিনীকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন পবিত্র স্থানগুলিতে জিরো টলারেন্স নীতি অবলম্বনের নির্দেশ দিয়েছেন। যারা সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে তাদের কোনওভাবে রেহাই দেওয়া হবে না।
একইসঙ্গে মুখ্যমন্ত্রী লিখেছেন, একটি বিশেষ গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে যাদের লক্ষ্য পবিত্র স্থানগুলি ধ্বংস করা। উল্লেখ্য, ধুবরিতে হিংসার সূত্রপাত গত রবিবার। শহরের রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাস্তায় নামে স্থানীয় জনতা। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কাঁদানে গ্যাসের সেল ছুঁড়তে হয়। তারপর থেকে অবশ্য পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে রয়েছে।








