গ্রাম থেকে শহর
News & Much More

30.4 C
Kolkata
30.4 C
Kolkata
More
    Home Kolkata রবীন্দ্রনগর থানার আইসি বদল, সরানো হল মহেশতলার এসডিপিও-কে

    রবীন্দ্রনগর থানার আইসি বদল, সরানো হল মহেশতলার এসডিপিও-কে

    0
    118
    ছবি সৌজন্যে : নিজস্ব

    উত্তেজনার মাঝেই এবার বদলি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগর থানার আইসি, মহেশতলার এসডিপিওকে।

    রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে দার্জিলিংয়ের ইন্সপেক্টর অব পুলিশ করে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন মালদহের রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজন কুমার রায়। মহেশতলার এসডিপিও কামরুজ্জামান মোল্লাকে স্টেট আর্মস পুলিশের থার্ড ব্যাটেলিয়নে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় এসেছেন সৈয়দ রেজাউল করিল। উনি রাজারহাট পুলিশ স্টেশনের আইসি ছিলেন। বধবার দই গোষ্ঠীর সংঘষে উত্তপ্ত হয়েছিল রবীন্দ্রনগর এলাকা। ইট ছোড়া, বাইক পোড়ানো হয়। আক্রান্ত হন একাধিক পুলিশ কর্মী। ইটের আঘাতে আহত হন এক মহিলা পুলিশকর্মীও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বুধবার বাজার চলাকালীন কয়েকশো মানুষ আসেন। আর তারপর ভাঙচল চালায়। এখনও তার ছাপ স্পষ্ট।

    এমনকী সিসিটিভি ক্যামেরা ভাঙা হয়েছে। লুঠ হয়েছে দোকানে। ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজনকে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ গ্রেফতার করেছে।