
দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহেই আনুষ্ঠানিক ভাবে বর্ষা ঢুকে যেতে পারে। এর মধ্যেই শনিবার কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে ভ্যাপসা গরমও। আগামী দু দিনে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। আগামী মঙ্গলবার পর্যন্ত শহরে এই আবহাওয়া চলতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরানা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ঘন্টায় ৫০ কিলোমিটার।
এছাড়া সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
