গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Entertainment বিমান বিধ্বস্ত, শোকার্ত বলিউড

    বিমান বিধ্বস্ত, শোকার্ত বলিউড

    0
    101
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    আহমেদাবাদের বিমান দুঘটনায় শোক প্রকাশ করেছেন বলিউডের একাধিক তারকা।শোক প্রকাশ করে অভিনেত্রী আলিয়া ভাট বলেছেন, এটা ভয়াবহ, সব যাত্রী এবং ক্রু মেম্বারদের জন্য তাঁর হৃদয় কাঁদছে।

    বিমানের সব যাত্রী এবং তাদের প্রিয়জনদের জন্য তাঁর প্রার্থনা রইল।অক্ষয় কুমার বলছেন, এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় যতটা হতবাক, ততটাই বাকরুদ্ধ।এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই।শোক প্রকাশ করে অভিনেতা সানি দেওল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবরে তিনি বিধ্বস্ত। ধ্বংসস্তূপের নিচে এখনো যাদের শরীরে প্রাণ রয়েছে, তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।প্রশাসনের কাছে সানি দেওল-র অনুরোধ, যত দ্রুত সম্ভব তাদের খুঁজে বের করে যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া হোক। যাঁরা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঈশ্বর তাঁদের পরিবারকে এই কঠিন সময়ে শক্তি দিন।শোকবার্তা জ্ঞাপন করে করণ জোহর লিখেছেন,এয়ার ইন্ডিয়ার এহেন ভয়ানক বিমান দুর্ঘটনা ভীষণ দুর্ভাগ্যজনক। এখন পর্যন্ত হতাহতের খবর এসেই যাচ্ছে।বিমানে থাকা যাত্রীদের জন্য প্রার্থনা করছেন।

    ওদের পরিবারের প্রতি সমবেদনা।অন্যদিকে,ভিকি কৌশল লিখেছেন, যতবার আহমেদাবাদের বিমান দুর্ঘটনার খবরগুলো পড়ছেন, ততবার ওই ২৪২ জন যাত্রীদের কথা ভেবে তাঁর মন কেঁদে উঠছে। ঈশ্বর রক্ষা করুন। সকলের সেরে ওঠার জন্য প্রার্থনা করছেন।