
বিএসএফ ও ওড়িশা পুলিশের যৌথ অভিযানে ধরা পড়েছেন দুই মাওবাদী। ধৃতদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ সংগঠন সিপিআই-মাওবাদীর কাঙ্গেরঘীটি এলাকার এরিয়া কমিটির সদস্য কেসা কাওয়াসি এবং অন্ধ্র-ওড়িশা সীমান্তে সক্রিয় মাওবাদী সশস্ত্র বাহিনী পিএলজিএ-র একটি প্লাটুনের সদস্য রাকেশ ওরফে সান কুঞ্জম।
গোয়েন্দা সূত্রে খবর পেয়ে শুক্রবার পূর্বঘাট পাহাড়ঘের সোদিগুদা এবং তেঁতুলিগুদা গ্রামের জঙ্গলে হানা দিয়েছিল বিএসএফ এবং ওড়িশা পুলিশের বিশেষ মাওবাদী দমন বাহিনী এসওজি। সে সময়ই জালে পড়েন ওড়িশা-অন্ধ্রপ্রদেশ-ছত্তীশগঢ় সীমানায় সক্রিয় ওই দুইমাওবাদী নেতা।
ঘটনাচক্রে ২০২৩ সালে বিএসএফের ১৪২ নম্বর ব্যাটেলিয়ন মলকানগিরির গোক্ষাগিরি এবং মেরিগেট্টা-টেকগুড়া অরণ্য লাগোয়া ওই অঞ্চলে মাওবাদীদের বিপুল অস্ত্রভান্ডার উদ্ধার করেছিল।




