গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata চতুর্থ কোভিড আক্রান্তের মৃত্যু

    চতুর্থ কোভিড আক্রান্তের মৃত্যু

    0
    108
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    পশ্চিমবঙ্গে চতুর্থ কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে। বেলেঘাটা আইডি হাসপাতালে উত্তর ২৪ পরগনার বাসিন্দা বছর ৮১ রবীন্দ্রনাথ সরকার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
    হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন। মৃতের ক্যানসারের চিকিৎসা চলছিল। এর আগে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে বছর ৭৪-র এক বৃদ্ধের মৃত্যু হয়েছিল। হাসপাতাল সূত্রে খবর বৃদ্ধের ফুসফুসে সংক্রমণ ছিল। তাঁকে সবরকম সাপোর্ট দেওয়া হয়েছিল। মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়েছে। ডেথ সার্টিফিকেটে কোভিডের উল্লেখ রয়েছে। তারও আগে বিডন স্ট্রিটের কাছে মাধব দাস লেনের বাসিন্দা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন।
    কয়েকদিন আগে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ৪৩ বছরের এক মহিলার মৃত্যু হয়েছিল। কেন্দ্রের কোভিড রিপোর্ট বলছে এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৭।