গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Bankura মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির স্বামীকে লাঠিপেটা, গ্রেফতার ৫ বিজেপি কর্মী

    মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির স্বামীকে লাঠিপেটা, গ্রেফতার ৫ বিজেপি কর্মী

    0
    630
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির স্বামীকে মারধরের অভিযোগে বাঁকুড়ায় ৫ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
    শুক্রবার রাতে বাঁকুড়ার খাতড়া বাজারে ১৫-১৬ জনের একটি দল লাঠিসোটা নিয়ে মন্ত্রীর স্বামী তুহিন মাণ্ডির ওপর হামলা চালায় বলে অভিযোগ। পিঠে এবং হাতে গুরুতর চোট পান তুহিন। আহত অবস্থায় তুহিন মাণ্ডিকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জ্যোৎস্না মান্ডি শুক্রবার রাতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন তাঁর স্বামীর ওপর বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে। মুদিখানার সামগ্রী কিনতে বাজারে গিয়েছিলেন।
    তখনই লাঠিসোটা নিয়ে মারা হয় বলে অভিযোগ। তিনি আরও বলেছেন তাঁর স্বামী রাজনীতি করেন না। তারপরেও তাঁর ওপর হামলা চালানো হয়েছে।